আদানির কেন্দ্র থেকে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৬:১৭ পিএম

ভারতের ঝাড়খন্ডের গোড্ডার আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে আবারও সরবরাহ শুরু হয়েছে। কারিগরি ত্রুটি সারানোর পর একটি ইউনিট থেকে সোমবার বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভারতের আদানি গ্রুপের কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ আবারও শুরু হয়েছে। সাড়ে সাতশো মেগাওয়াট বিদ্যুৎ দেশের জাতীয় গ্রিডে দেয়া হচ্ছে।

প্রায় এক হাজার ৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার আদানির বিদ্যুৎকেন্দ্রে কয়েকদিন আগে ত্রুটি দেখা দেয়। সেই ত্রুটি সারিয়ে এদিন ভোর পাঁচটার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। সকাল ১০টার দিকে ৫১০ মেগাওয়াট উৎপাদিত হয় এবং বেলা ১১টার দিকে তা বেড়ে ৭০০ মেগাওয়াটে পার হয়ে যায়।

বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের মধ্যে একটি রক্ষণাবেক্ষণের জন্য আগে থেকেই বন্ধ ছিল। এর মধ্যে দ্বিতীয় ইউনিটে ত্রুটি দেখা দেওয়ায় গত শুক্রবার উৎপাদন বন্ধ হয়ে যায়।

আমদানি চুক্তির পর গত বছরের মার্চ থেকে শুরু হয় আদানির কেন্দ্রের প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ। দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয় জুনে।

আরবি
চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাস পর্যন্ত ভারতীয় আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে ৩৯ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ৪৬৭ ডলার শুল্ক ও কর ফাঁকি দেয়া হয়েছে। 
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কক্সবাজার বায়ু বিদ্যুৎকেন্দ্র। পরীক্ষামূলক উৎপাদনে সফল হওয়ার পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক যাত্রা শুরু করে এ কেন্দ্রটি।
পরীক্ষামূলকভাবে চালু হবে কক্সবাজারের মহেশখালীর কয়লাচালিত মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র। আগামী ডিসেম্বর নাগাদ বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি চালুর আশা করছেন কর্মকর্তারা।বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর