বিদ্যুতের ছয় প্রকল্প নিয়ে চীন যাবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৮:৫৯ পিএম

সরকারি হিসাবে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় সাড়ে তিন হাজার মিলিয়ন ঘনফুট। আর সরবরাহ প্রায় দুই হাজার ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট। সামিটের ভাসমান এলএনজি টার্মিনালের সংস্কার কাজ শেষ হলে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে। তবে এরপরও ঘাটতি থাকবে আরো ৫০০ মিলিয়নের। 

২০২৭ সালে এই চাহিদা বেড়ে দাড়াবে ছয় হাজার মিলিয়নের বেশি। এই সময়ে গ্যাসের পুরো চাহিদা পূরণে সরকার আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে গ্যাস আমদানির লক্ষ্য ঠিক করেছে। তাই চীনের সঙ্গে যৌথ অর্থায়নে পাইপ লাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। বিষয়টি গুরুত্ব পেতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের চীন সফরে।

এ ব্যাপারে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে আমরা প্রায়োরিটি দিয়েছি মহেশখালী থেকে প্যারালালভাবে আরেকটি গ্যাসের পাইপ নিয়ে আসার জন্য। এই প্রকল্পটি আমরা জিটুজি করার প্রস্তাব দিয়েছি এবং অর্থের সহযোগিতা চেয়েছি। আমাদের যে এফএসআর এখন আছে আমরা ওখানে আরও দুটি করার প্রস্তাব দিয়েছি। 

প্রতিমন্ত্রী বলেন, ২০২৭ সালে আমরা এমন একটা প্রকল্প নিয়েছি যাতে ওই সময় থেকে গ্যাসের কোনো ধরনের সমস্যা না হয়। 

দেশের বড় শহরগুলোতে বিদ্যুতের তার মাটির নিচে নেয়ার পরিকল্পনা করছে সরকার। বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইন আধুনিকায়ণের বিষয়টিও গুরুত্ব পাবে প্রধানমন্ত্রীর এই সফরে।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে বিদ্যুতের প্রায় ছয়টি প্রকল্প দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর সবগুলোই ট্রান্সমিশন। 

সৌর বিদ্যুৎকে জাতীয় গ্রিডে যুক্ত করতে গ্রিড আধুনিকায়ণ ও ব্যাটারি স্টোরেজেও গুরুত্ব দেয়ার কথা বলছেন প্রতিমন্ত্রী।

তাই ধারনা করা যাচ্ছে, প্রধানমন্ত্রীর এবারের চীন সফরে দুই দেশের সরকারি অর্থায়নে মহেশখালী থেকে আরেকটি তরল গ্যাস সরবরাহের পাইপ লাইন নির্মাণ নিয়ে আলোচনা হতে পারে। বিদ্যুতের আধুনিক সঞ্চালন লাইন ও বিদ্যুতের তার মাটির নিচে নেয়ার বিষয়েও চীনের সাথে আলোচনার আশা দেখছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর সফর সূচি

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা আগামী ৮ জুলাই বেইজিং পৌঁছাবেন। ৯ জুলাই তিনি সেদেশের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা সই হবে। আগামী  ১০ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার প্রেসিডেন্ট ঝাও লেজির সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়া চীন সফরে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন। তারা সেখানে চীনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছিলেন। ৫ বছর পর আবারও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

একাত্তর/এসি
চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সঙ্কট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের লক্ষে একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। 
বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসমূহের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর