‘বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ খুবই ভালো’

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৪:২৪ পিএম

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ খুবই ভালো। দেশের সম্ভাবনাময় খাতে নিজেদের বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে এনআরবি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে অনাবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের একটি প্রতিনিধি দল। এসময় তিনি এ আহ্বান জানান।

এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মোহা. সাহিদুজ্জামান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সাক্ষাৎকালে তারা এনআরবি ওয়ার্ল্ডের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রতিনিধি দল জানায়, বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সেবার ব্র্যান্ডিংয়ে করার কাজ করে যাচ্ছেন তারা। একইসাথে ‘এনআরবি স্পেশাল ইকোনমিক জোন’ -প্রতিষ্ঠার দাবি করেন তারা।

প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা যাতে বৈধ চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠায় সেজন্য তাদের উদ্বুদ্ধ করতে হবে।

অনাবাসী বাংলাদেশিদের বিদেশে দেশের দূত উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তারা যাতে দেশে সঠিক স্বীকৃতি পায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক নানা কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর