কারখানায় গ্যাসের সঙ্কট থাকলেও সারের হবে না: শিল্পমন্ত্রী

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৪:৪২ পিএম

সারাদেশের সার কারখানাগুলোতে গ্যাসের সঙ্কট থাকলেও সারের সঙ্কট হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। 

তিনি বলেছেন, চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকের সারের চাহিদা মেটানো হবে। এ লক্ষে অচিরেই ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার দুপুরে নরসিংদীর পলাশে এশিয়ার সর্ববৃহৎ সার কারখানার নিয়মিত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, সারাদেশেই গ্যাসসহ জ্বালানি সঙ্কট রয়েছে। সেসব বাঁধা পেরিয়ে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে সরকার বদ্ধ পরিকর । বর্তমানে আমদানি করতে হলেও অচিরেই সার উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে। 

সার কারখানার ভিআইপি অতিথি সম্মেলন কক্ষে আয়োজিত এমএইচআই, সিসি সেভেনসহ সার কারখানার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত সংসদ সদস্য মাসুদা সিদ্দিকি রোজী, শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সচিব  জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের (এমপি) সাথে বাংলাদেশ নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি সাক্ষাত করেছেন।  মঙ্গলবার (১১ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর