‘আমরা সবাই রাজাকার’ স্লোগান অগ্রহণযোগ্য: সাংস্কৃতিক জোট

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৭:১২ পিএম

‘আমরা সবাই রাজাকার’ স্লোগান অগ্রহণযোগ্য বলে মনে করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিভ্রান্তদের মুক্তিযুদ্ধের মূলধারায় ফিরে আসার আহবান জানিয়েছে সাংস্কৃতিক সংগঠনগুলোর এই জোট।  

সোমবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ এক বিবৃতিতে এসব কথা জানান।

বিবৃতিতে তারা বলেন, গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের মিছিলে ‘আমরা সবাই রাজাকার’ ও ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগান দেয়ার ঘটনায় আমরা বিস্মিত ও হতবাক। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা আন্দোলন, পাকিস্তানি শাসনামলে শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই এবং ঐতিহাসিক ৬ দফা ও ১১ দফার পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সূচনা করেছিল।

তারা আরও আরও বলেন, বাঙালির অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে জাতিকে সংগঠিত করার কারণে ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সৈন্যবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আক্রমণ করে অসংখ্য ছাত্র-শিক্ষক-কর্মচারীকে নৃশংসভাবে হত্যা করেছে। ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তানি দখলদার বাহিনীর সহযোগী রাজাকার-আলবদর বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষকদের বাসা থেকে ধরে নিয়ে রায়েরবাজার বধ্যভূমিতে নির্মমভাবে খুন করেছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীদের একাংশের কণ্ঠে ‘আমরা সবাই রাজাকার’ ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগান শুনে আমরা বিস্মিত, হতবাক ও ক্ষুব্ধ।


বিবৃতিতে বলা হয়, যেকোন বিষয়ে মত, ভিন্ন মত থাকতেই পারে। আলাপ-আলোচনা ও শান্তিপূর্ণ পন্থায় দাবি আদায়ের জন্য আন্দোলন করার প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অসম্মানজনক বক্তব্য দেয়া, কটাক্ষ করা একেবারেই অগ্রহণযোগ্য ও ঔদ্ধত্যের শামিল। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার বাহিনীর পরিচয়কে আত্মপরিচয় হিসেবে স্লোগান দেয়ার পর বাংলাদেশের জাতীয় পতাকা বহন করার নৈতিক অধিকার থাকে কি?

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা করি, যারা নানা কারণে বিভ্রান্ত হয়েছেন তারা মুক্তিযুদ্ধের মূলধারায় ফিরে আসবেন এবং কণ্ঠে তুলে নিবেন সেই কালজয়ী স্লোগান ‘জয় বাংলা’।

এআর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে পরিকল্পিত হত্যাকান্ডসহ ধারাবাহিক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৩২ নাগরিক।
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের বিষয়ে ১১টি দূতাবাস তাদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিয়েছেন। কক্সবাজারে যখন রোহিঙ্গাদের নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন চলছে, তখনই এমন বিবৃতি এলো মিশনগুলোর...
ব্যারিস্টার এম সারোয়ার হোসেনের বক্তব্যটি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে এবং সংস্থাটি এর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার একটি ‍বিবৃতি দিয়েছে।
ঢাকা ছাড়ার আগে ও পরে পদত্যাগ নিয়ে শেখ হাসিনা এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর