কোটা আন্দোলন পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ জাতিসংঘের

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৮:৪৩ পিএম

বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংস পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ের মুখপাত্র স্টিফেন দুজারিক।

মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশসহ যেকোনো দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ একটি মৌলিক মানবাধিকার। যেকোনো সরকারের উচিত এই অধিকারের সুরক্ষা নিশ্চিত করা। 

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনে সহিসংতায় ছয়জন নিহত হয়েছেন। এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে দুজারিক বলেন, হ্যাঁ, আমরা এই পরিস্থিতি সম্পর্কে খুবই সচেতন এবং আমরা তা নিবিড়ভাবে এবং উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।

তিনি বলেছেন, আমরা বাংলাদেশে অথবা বিশ্বের যেকোনো জায়গায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারের পক্ষে। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই প্রতিবাদকারীদের যেকোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে রক্ষা করার জন্য। বিশেষ করে যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে, যেমন তরুণরা, শিশু অথবা প্রতিবন্ধীরা। তাদের অতিরিক্ত সুরক্ষা প্রদান করা উচিত।

জাতিসংঘ মুখপাত্র আরও বলেছেন, তবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা একটি মৌলিক মানবাধিকার এবং সরকারগুলোর উচিত সেই অধিকারগুলোর সুরক্ষা নিশ্চিত করা।

 

একাত্তর/জো
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর