লন্ডনের নির্দেশনায় কে কত পেয়েছে, জানালো ডিবি

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৭:৫৩ পিএম

কোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশে ব্যাপক নাশকতা ও হত্যাকাণ্ড চালানোর জন্য লন্ডন থেকে নির্দেশনা আসে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। নাশকতায় জড়ি অভিযোগে যুবদল নেতার এক আত্মীয়কে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। 

বৃহস্পতিবার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, যুবদল নেতা নুরে আলম সিদ্দিকি পিটনকে লন্ডন থেকে নির্দেশনা দেয়া হয় যে, পুলিশ মারলে ১০ হাজার এবং ছাত্রলীগ মারলে ৫ হাজার টাকা দেওয়া হবে।

আর এ ঘোষণার পর মাঠে নামিয়ে দেয়া হয় নুরে আলমের দুলাভাই মো. আব্দুল আজিজ ওরফে সুলতানকে। নাশকতার অভিযোগে আটক হওয়া সুলতানকে জিজ্ঞাসাবাদ করেন ডিবি এ তথ্য পেয়ে পেয়েছে বলে জানান হারুন।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া আজিজ ওরফে সুলতান ছাত্রদের মিছিলে টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূল শ্রেণির লোকদের ঢুকিয়ে দেন। এরপর তাদের দিয়ে দেশব্যাপী হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালাতে জামায়াত-শিবির ও বিএনপি ক্যাডারদের নির্দেশনা দিয়ে আসছিলেন।

আর এরপরই টাকা ছিটিয়ে টোকাই ও ছিন্নমূলদের নামানো হয় রাজধানীর উত্তরা ও আব্দুল্লাহপুরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ চালানো হয় বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।

হারুন বলেন, সরকার পতনের আন্দোলন বাস্তবায়নে মো. আব্দুল আজিজ সুলতান টোকাই ও ছিন্নমূল শ্রেণির লোকদের দিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ক্যাডারদের নির্দেশনা দেন। নির্দেশনায় একজন ছাত্রলীগ নেতাকর্মী মারলে পাঁচ হাজার টাকা এবং একজন পুলিশ সদস্য মারলে ১০ হাজার টাকা দেওয়া হবে বলে জিজ্ঞাসাবাদে জানান তিনি।

কোটা আন্দোলনের নামে যারা নাশকতা করে পুলিশ সদস্য হত্যাসহ সরকারি- বেসরকারি সম্পদ নষ্ট করেছে তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে ডিবিপ্রধান।

এদিকে কোটা আন্দোলন ঘিরে রাজধানীতে সংঘাত-সহিংসতা ও নাশকতার ঘটনায় এ পর্যন্ত রাজধানীতে দুশো মামলা হয়েছে। এসব মামলায় দুই হাজারেরও বেশি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

আরবি
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম অকেজো হওয়ার পেছনে নাশকতার সন্দেহ প্রকাশ করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নৌ পুলিশের টানা অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ৬ হাজার ৩৪০ বস্তা লুট হওয়া সার উদ্ধার করা হয়েছে। এ সময় সার বহনকারী বাল্কহেড জব্দসহ জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর