নৌ পুলিশের অভিযানে কোটি টাকার সার উদ্ধার, গ্রেপ্তার তিন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পিএম

নৌ পুলিশের টানা অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ৬ হাজার ৩৪০ বস্তা লুট হওয়া সার উদ্ধার করা হয়েছে। এ সময় সার বহনকারী বাল্কহেড জব্দসহ জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার থেকে রোববার (১৯ অক্টোবর) পর্যন্ত অভিযানের অংশ হিসেবে এই তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নৌ পুলিশ সদর দপ্তর।

গ্রেপ্তাররা হলেন -মূল হোতা আলমগীর (৩৬), জসিম উদ্দিন (৩৭) ও এজাহারভুক্ত আসামি মো. আবদুর রহিম খান (৪৩)।

নৌ পুলিশ জানায়, গত ৮ অক্টোবর সকালে মুন্সীগঞ্জের মুক্তারপুর ঘাট থেকে বাল্কহেড এমবি হাসান নৌ পরিবহনযোগে ৬৩৪০ বস্তা সার (প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৩১৭ মেট্রিক টন) সুনামগঞ্জের বিএডিসি গোডাউনের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিটি বস্তার বাজারমূল্য ধরা হয়েছে ১৪৫০ টাকা, মোট মূল্য প্রায় এক কোটি টাকা।

সার বোঝাই বাল্কহেডটি একই দিন সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মানিকনগর ঘাটে নোঙর করে। ইঞ্জিন বিকল হওয়ার অজুহাতে বাল্কহেডটি পরের দিনও ওই স্থানে অবস্থান করে।

পরে ১০ অক্টোবর ভোরে বাল্কহেডটি পুনরায় যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর মেঘনা নদীতে গতি কমিয়ে দিলে একটি ট্রলার এসে বাল্কহেডটির সঙ্গে রশি দিয়ে বাঁধে এবং ট্রলারে থাকা দুই ব্যক্তি বাল্কহেডে উঠে যায়। তারা বাল্কহেডে থাকা সার ডিলারের এজেন্টকে হাত-মুখ বেঁধে ভয়-ভীতি দেখিয়ে ট্রলারে তুলে নিয়ে যায়। এরপর বাল্কহেডটি অন্যত্র সরিয়ে ফেলা হয় এবং বিকেলে নরসিংদীর রায়পুরা থানার আব্দুল্লাহর চর এলাকায় এজেন্টকে মারধর করে নদীর তীরে নামিয়ে দেওয়া হয়।

তারপর থেকে বাল্কহেডের স্টাফদের সঙ্গে সার ডিলার বা অফিসের কেউ যোগাযোগ করতে পারেননি। সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সূত্র আরো জানায়, ঘটনার পর নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানের নির্দেশে এবং নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে একাধিক টিম অভিযান চালায়।

প্রথাগত পুলিশিং ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নবীনগর থানাধীন নোয়াগাঁও বাজারসংলগ্ন তিতাস নদীর শাখা দেওজুড়ী খাল এলাকা থেকে বাল্কহেডসহ লুণ্ঠিত সার উদ্ধার করা হয়। স্থানীয় একটি গোডাউন ও নদীতীরবর্তী এক বাড়ি থেকেও উদ্ধার করা হয় বেশ কিছু বস্তা সার।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর নরসিংদী রায়পুরা থানায় ১২ অক্টোবর একটি নিয়মিত ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।

একাত্তর/আরএ
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে।
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনাল ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মাঠের উত্তেজনাকে এক ধাক্কায় আকাশচুম্বী করে তুললেন হলিউডের ‘মিশন ইম্পসিবল’ খ্যাত...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর