জেলায় জেলায় কারফিউ আরও শিথিল, জনজীবনে স্বস্তি

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৩:১৯ পিএম

পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন জেলায় বেড়েছে কারফিউ শিথিলের সময়। এতে সারা দেশেই স্বাভাবিক হচ্ছে জনজীবন। চলাচল করছে দূরপাল্লার বাসও। দোকানপাট-বাজার সব জায়গায় বেড়েছে মানুষের ভিড়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ করতে হওয়ায় যাপিত জীবনে যোগ হয়েছে দুর্ভোগ ও ভোগান্তির।

বন্দরনগরী চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কারফিউ শিথিলের সময়সীমা আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ১৫ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় কারফিউ বলবৎ হবে। শনিবার চট্টগ্রামে কারফিউ শিথিলের সময়সীমা দুই ঘণ্টা বাড়ানো হয়েছিলো।

কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় উত্তাল হয়ে উঠে সিলেটে রোববার সকাল ৬টা থেকে কারফিউ শিথিল থাকবে রাত ৯টা পর্যন্ত। কারফিউ শুরুর পর এটিই সবচেয়ে বেশি সময় শিথিল করা হলো। এতে সকাল থেকেই শহরে মানুষ ও যানবাহন চলাচল বাড়ে। খুলেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় সিলেট মহানগর পুলিশের তিনটি থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় কারফিউ চলাকালে পুলিশ শনিবার পর্যন্ত ১৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় খুলনা জেলায় রোববার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। খুলনা মহানগরী ও জেলায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শনিবার খুলনায় সকাল ছয়টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল ছিলো। খুলনায় কারফিউ শিথিলের সময় বাড়ায় স্বাভাবিক রয়েছে জনজীবন। ব্যাংকগুলোকে চলছে লেনদেন।

বরিশাল জেলা ও নগরে রোববার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। শনিবার রাতে বরিশালের জেলা প্রশাসক শ‌হিদুল ইসলাম ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানান। রাত ১০টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারফিউ বহাল থাকবে।

রাজশাহীতে রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম একথা জানান।

রাজশাহীতেও সকাল থেকে অফিসগামী মানুষের ভিড় দেখা যায়। ছেড়েছে দূরপাল্লার বাস। সময়ের সাথে সাথে শঙ্কা কাটিয়ে স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ।

রংপুর বিভাগের আট জেলায় আজ রোববার (২৮ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এদিন সকাল ৬টার আগ পর্যন্ত এবং রাত ১০টার পর থেকে সোমবার সকাল পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহে রোববার সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৩ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করে জেলা প্রশাসন। এতে জনমনে যেমন ফিরেছে স্বস্তি, তেমন জনজীবন স্বাভাবিক হওয়ায় পুরনো রূপে ফিরেছে ময়মনসিংহ নগরী। দোকানপাট, ব্যবসা-বাণিজ্য, কাঁচাবাজার ও অফিস আদালতে ভিড় বেড়েছে।

এআরএস
অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টে যেই কারফিউ জারি করা হয়, তা কোনো আইনসঙ্গত কারফিউ ছিলো না, এটা ছিলো গণহত্যা সংগঠিত করার জন্য। 
একটি সংশোধন ও পুনর্বাসনের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার...
গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সেখানে বলবৎ কারফিউ ধীরে ধীরে তুলে নেয়া হবে।
কোনোরকম শিথিলতা ছাড়াই আবারো ঢাকাসহ সারাদেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ চলবে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর