বিকেলে ফিরছে ফেসবুক-টিকটক

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০১:২৮ পিএম

কোটা আন্দোলনে সহিংসতা ও নাশকতার মধ্যে বাংলাদেশে বন্ধ করে দেওয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম আবার খুলে দেওয়া হচ্ছে।

বুধবার বিকেল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব প্লাটফর্ম খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এর আগে বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় নিজেদের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। আর দেশের মূল্যবোধ ও সংস্কৃতি মেনে কাজ করার কথা জানিয়েছে টিকটক।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তলবে সাড়া দিয়ে আইসিটি প্রতিমন্ত্রীর সাথে এক বৈঠকে এসব কথা জানান এই দুই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিরা।

বুধবার সকালে বিটিআরসির তলবে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন তারা। এ সময় ভবিষ্যতে কনটেন্টের বিষয়ে আরো সতর্ক থাকার কথা জানিয়েছে টিকটক।

বৈঠকে ইউটিউব প্রতিনিধি উপস্থিত না থাকলেও চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করেছে কোম্পানিটি।

বিটিআরসির তলবের সরাসরি জবাব দেয়ার জন্য ইউটিউব নতুন করে সময় চেয়েছে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী পলক।

এর আগে কোটা আন্দোলনের কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে গত ২৮ জুলাই ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে তলব করে এর যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়।

কোটা সংস্কার আন্দোলন সহিংস রূপ ধারণ করার পর গত ১৭ জুলাই সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এর পরেরদিন বন্ধ করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। ওই দিনই অর্থাৎ ১৮ জুলাই থেকে দেশে বন্ধ থাকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম।

আরবি
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শনিবার (৩ মে) রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে বহুজাতিক প্রযুক্তি সংগঠন মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন খবর ভাইরাল হয়েছে। এতে রাঙ্গামাটিসহ কাপ্তাই বাঁধের নিম্নাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর