মিছিলে জঙ্গিরা ঢুকে অনেককে গুলি করেছে: কাদের

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০২:২৪ পিএম

কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছ থেকে অনেককে গুলি করায় হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে, তদন্তে বেরিয়ে আসবে গুলি কীভাবে শিশুদের মাথায় বা চোখে লাগলো। 
 
তিনি বলেন, গোটা দেশ থেকে বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের এনে ক্ষমতা দখলের জন্য ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। তাদের নেতা লন্ডনে বসে উসকানি দিয়ে, আদেশ দিয়ে সারা দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

কাদের আরও বলেন, দেখামাত্র গুলির নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়নি, সেনাবাহিনী কোথাও গুলি ছুড়েছে এমন খবর আমাদের জানা নেই, তারপরও আমরা বলবো তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসছে।
 
নিরপরাধ কেউ যাতে হয়রানি না হয় সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, গণভবন রক্ষার জন্য কারফিউ দিতে হয়েছে এমন কথা আমি বলিনি, বলেছি সেনা মোতায়েন করা হয়েছে জনগণের জানমাল রক্ষার জন্য।

এসময় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বাংলাদেশের উপর হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহবান জানিয়েছে৷ এধরণের বক্তব্য বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রদোহীতার মধ্যে পড়ে। তার বিবৃতিতে মধ্যবর্তী নির্বাচনের কথাও বলেছেন, যা অসংবিধানিক। এই অহবান বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমন্ডলে ছোট করেছে। তার এমন বক্তব্য শোভা পায় না।

কাদের আরও বলেন, যেসময় বাংলাদেশের বিভিন্ন আদালতে ইউনূসের বিরুদ্ধে মামলা চলছে, তখনই তিনি নানা বক্তব্য দিয়ে যাচ্ছেন৷ চলমান বিচার থেকে বাঁচার জন্য এমন বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি।

এআর
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত হেভিওয়েট আসামির সর্বোচ্চ শাস্তি...
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর