বিচার বিভাগীয় তদন্ত কমিশনের পরিধি বাড়লো

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৪:২১ পিএম

কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতা, হতাহতের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কার্যপরিধি বাড়ানো হয়েছে। এক সদস্য বিশিষ্ট ওই কমিশনে আরও দুই সদস্য নিয়োগ করা হয়েছে।

বুধবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১৮ জুলাইয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছিলো, ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় ছয় জন নিহত হওয়া এবং সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য এই কমিশন করা হয়েছে। ছয়জন নিহতের কারণ উদঘাটন ও তাদের নিহতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ছাড়াও সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে কমিশনকে নির্দেশনা দেওয়া হয়।

ওই প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপনে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় নিহতের কারণ উদঘাটন ও তাদের নিহতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কথা বলা হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, একইসঙ্গে তদন্ত কমিশন গত ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও করপোরেশন এবং বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতি নিরূপণ করবে।

হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সরকার।

নতুন করে কমিশনে হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শওকত আলী চৌধুরীকে সদস্য করা হয়েছে।

কমিশনকে ‘দ্য কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট-১৯৫৬’ অনুযায়ী তদন্ত শেষ করে ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে দাখিল করতে বলা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তা দেবে।

মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, কর্মপরিধি বেড়ে যাওয়ায় তদন্ত কমিশনের সদস্য সংখ্যা একজন থেকে বাড়িয়ে তিনজন করা হতে পারে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৬ জুলাইয়ের পরও সারাদেশে সংঘাত-সহিংসতার ঘটনা ঘটে। সরকারি হিসাবে এতে ১৫০ জন মানুষ নিহত হয়েছেন। তবে বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা দুই শতাধিক।

কেএসএইচ
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক গণপিটুনিতে সব নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেছেন, তিনি ও সালমান এফ রহমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর