সংঘর্ষ-সহিংসতা সারাদেশে, নিহত ১০ 

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৪:২৫ পিএম

কোটা আন্দোলনকারীদের এক দফা আন্দোলন ঘিরে সহিংসতায় সারাদেশে পাঁচ জেলায় ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে মুন্সীগঞ্জে দুইজন, রংপুরে দুইজন, বগুড়ায় দুইজন, পাবনায় তিনজন এবং মাগুরায় একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া হামলা-সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে একাত্তর টিভির তিন সাংবাদিকসহ আরও কয়েকজন সাংবাদিক রয়েছেন।

রোববার সকালে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট ও কৃষি ব্যাংক মোড় এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। অন্যদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সড়কে অবস্থান নেন।

একপর্যায়ে দুই পক্ষ সুপার মার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। আর গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন।

সংঘর্ষে বগুড়া সদর ও দুপচাচিয়া উপজেলায় একজন করে নিহত হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার সদরের বড়গোলা এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়।

দুপচাচিয়া উপজেলায় মনিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে মারা যান।

সকালে রংপুর টাউন হলে অবস্থান নেন কোটা আন্দোলনকারীরা। আর আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নেন পায়রা চত্বর ও জাহাজ কোম্পানি মোড়ে। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা টাউন হলের দিকে যেতে চাইলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

মাগুরা শহরে ঢাকা রোড ও ভায়নার মোড়ে কোটা আন্দোলনকারীদের সাথে সকাল থেকে থেমে থেমে পুলিশ ও আওয়ামী লিগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

এ সময় পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদের সামনে চলা সংঘর্ষে ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া শহরের ভায়নার মোড়ে মাইক্রোবাস পুড়িয়ে দেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, শত শত আন্দোলনকারী বেলা ১১ টার দিকে আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এক পর্যায়ে তারা কার্যালয়ের সামনে থাকা মোটরসাইকেল গুলোতে আগুন দেয়। পরে বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এর আগে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে আন্দোলনকারীরা জড়ো হয়ে জেলা আওয়ামী লীগের সামনে আসে।

সকাল দশটায় মানিকগঞ্জ সদর উপজেলার পাশে মানোরা এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল নিয়ে যুক্ত হয়। মুহূর্তেই শত শত আন্দোলনকারীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে।

এ সময় সাংবাদিকদের ওপর চড়াও হয় তারা। হামলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি মনজুর রহমান এবং এটিএন বাংলার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম সুজনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরবি
ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। 
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
পরিবার সমাজ ও রাষ্ট্র; এই তিন প্রতিষ্ঠান সচেতনভাবে কাজ করলেই কেবল নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ও ধর্ষণ রোধ করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০২৪ সালে হিন্দুদের ওপর সহিংসতার দুই হাজার ২০০টি ঘটনা ঘটেছে বলে ভারতীয় মিডিয়া আউটলেটগুলোর প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, তা বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর