মুন্সীগঞ্জে সংঘর্ষে নিহত দুই 

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০২:৪২ পিএম

কোটা আন্দোলনকারীদের সরকার পতনের এক দফা কর্মসূচি ঘিরে সহিংসতায় মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষের মধ্যে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

রোববার শহরের সুপার মার্কেট এলাকায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় এই দই শ্রমিক নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন।

অবরোধ পালনে এদিন সকাল থেকেই শহরের সুপার মার্কেট ও কৃষি ব্যাংক মোড় এলাকায় জড়ো হতে থাকে কোটা আন্দোলনকারীরা। এ পর্যায়ে আওয়ামী লীগ-ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে জড়ায় তারা।

অসংখ্য হাতবোমা বিস্ফোরণ হয়। এছাড়া গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডের শব্দ সুপার মার্কেট থেকে কৃষি ব্যাংক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এ সময় সংঘর্ষের মদ্যে পড়ে গুলিবিদ্ধ হয় দুই নির্মাণ শ্রমিক। তাদেরকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত দুই শ্রমিকের পরিচয় বিস্তারিত পাওয়া যায়নি। তাদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন বলেন, দুজন নিহতের কথা শুনেছি। তবে পুলিশ গুলি করেনি। পুলিশের গুলি করা নিষেধ ছিল। 

আরবি
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর