পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা। তার সঙ্গে দেশ ছেড়েছেন ছোট বোন শেখ রেহানা।
বার্তা সংস্থা এএফপি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
বাংলাদেশের একটি গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনা বঙ্গভবন থেকে একটি হেলিকপ্টারে করে ভারতের পশ্চিবঙ্গের গেছেন।
বিবিসি জানিয়েছে, শেখ হাসিনা দেশ ছাড়ার আগে পদত্যাগ করেছেন।
এদিকে, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দুপুরে সেনা সদরদপ্তরে এ বৈঠক শুরু হয়েছে।
জানা গেছে, বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলসহ অনেকে বৈঠকে অংশ নিয়েছেন।
শাহবাগে আন্দোলনকারীদের সমাবেশ