আমার ওপর ভরসা রাখুন, কোনো হামলা হবে না: ড. ইউনূস

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৫:২০ পিএম

দেশের ক্রান্তিকালে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে যাওয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তার ওপর দেশবাসীকে ভরসা রাখার অনুরোধ জানিয়েছেন। বলেছেন, পুনর্জন্ম পাওয়া বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলতে পারে, সেটাই আমাদের শপথ।

পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। 

ড. ইউনূসকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, নতুন আইজিপি ময়নুল ইসলাম এবং র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধি এবং তার বন্ধু শুভানুধ্যায়ীরা ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান। বিমানবন্দর টার্মিনালের বাইরে শিক্ষার্থীসহ অনেকে ফুল, জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে জড়ো হন তাকে বরণ করার জন্য।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলোকচিত্রী শহিদুল আলম, উবিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন বিমানবন্দরে।

ড. ইউনূস বলেন, আপনারা যদি আমার ওপর আস্থা রাখেন, আমার ওপর ভরসা রাখেন, তাহলে দেশের কারো ওপর আর কোনো হামলা হবে না। আর আমার কথা যদি আপনারা না শোনেন, তাহলে কোনো প্রয়োজন এখানে নাই।

এসময় দেশের সাম্প্রতিক বিশৃঙ্খলার কথা উল্লেখ করেন তিনি। বলেন, বিশৃঙ্খলা ও সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন। ছাত্ররা যে পথ দেখায়, সেই পথে যাতে আমরা এগিয়ে যেতে পারি।

নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। যে তরুণ সমাজ এটাকে সম্ভব করেছে, তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এরা এদেশকে রক্ষা করেছে। 

'এ দেশকে পুনর্জন্ম দিয়েছে, এ পুনর্জন্ম যে বাংলাদেশ পেলো, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলতে পারে, সেটাই আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, আমরা এগিয়ে যেতে চাই,' যোগ করেন তিনি। 

অধ্যাপক ইউনূস বলেন, এ স্বাধীনতাকে রক্ষা করতে হবে। প্রতিটি মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে। স্বাধীনতার অর্থ হলো, দেশ তোমাদের হাতে। তোমাদের মনের মতো করে গড়তে পারো। পালটে ফেলতে পারো। পুরনোদের বাদ দাও। তোমাদের মধ্যে সৃজনশীলতা আছে, তাকে কাজে লাগাও।

তিনি বলেন, সরকার হয়ে উঠেছিল দমনপীড়নের একটি যন্ত্র। এটা হতে পারে না। সরকারকে দেখে মানুষ উৎফুল্ল হবে। যে সরকার মানুষকে রক্ষা করবে। সারা বাংলাদেশ একটি পরিবার।

মুহাম্মদ ইউনূস আরও বলেন, মানুষ মানুষকে আক্রমণ করছে। সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। সবাইকে রক্ষা করা আমাদের কাজ। প্রতিটা মানুষ আমাদের ভাই। বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু। আইন-শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম কাজ।

ছাত্র আন্দোলনে প্রথম নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে ওঠেন ড. ইউনূস। বলেন, আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না।

'কী অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে আর কোনও যুবক, কোনও যুবতী আর হার মানেনি। সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মারো, মারতে পারো; আমরা আছি,' বলেন তিনি। 

প্যারিস থেকে বিমানবন্দরে পৌঁছেই ৮৪ বছর বয়সী ড. ইউনূস হাস্যোজ্জ্বল মুখে হাত মেলান সবার সঙ্গে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাত ৮টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

ড. ইউনূসসহ নতুন সরকারের অন্য উপদেষ্টাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ উপলক্ষ্যে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করা হয়েছে।

আরবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় দেওয়া এই ভাষণে তিনি গত দেড় বছরের...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর