নির্ধারিত সময়ে না ফিরলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৩:৩৯ পিএম

অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে নির্ধারিত সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে প্রাণ হারিয়েছেন ৪২ পুলিশ সদস্য, আহত বহু। তার মধ্যে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৫০৭ জন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ চলবে পুলিশ কমিশনের অধীনে। তাদের যৌক্তিক দাবিগুলোও পূরণ হবে। কিন্তু সরকারের বেঁধে দেওয়া সময়ে তাদের কাজে যোগ দিতেই হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এতো শক্তিশালী মারণাস্ত্র পুলিশের হাতে তুলে দিয়ে রাজনৈতিকভাবে ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, এর হুকুমদাতা ও মূল কারিগরদের ধরা হবে। 

তিনি বলেন, ছাত্র আন্দোলন ঘিরে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তাতে পুলিশের মনোবল ভেঙে পড়েছে। পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না। আহত পুলিশদের চিকিৎসা ও পরিবারের নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

গণমাধ্যমের উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, আগে যা হয়েছে তা তো হয়েছেই। তবে এখন যদি কোনো গণমাধ্যম চাটুকারিতা করে, তাহলে সেই গণমাধ্যম বন্ধ হয়ে যাবে। আন্তর্জাতিক হাউকাউ থাকলেও সেটা করা হবে।

এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাজধানীসহ সারা দেশের ট্রাফিক ব্যবস্থাপনায়ও কোনো পুলিশ সদস্য নেই। শিক্ষার্থীরা সড়কের ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন।

এমন অবস্থায় পুলিশের তরফ থেকে এতো দিন ট্রাফিকসহ সংস্কার কাজ চালানো শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া এবং এই সেবার জন্য চাকরিসহ বিভিন্ন জায়গায় ক্রেডিটপয়েন্ট যুক্ত করার ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা।

একাত্তর/এসি
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
জনবল ও অবকাঠামোগত সুবিধা বাড়ানোর জন্য দু’টি প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর