৫৯৯ থানার কার্যক্রম শুরু

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৬:৩১ পিএম

আন্দোলনে সহিংসতায় বন্ধ হয়ে যাওয়ার পর সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

রোববার বিকেলে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির মধ্যে পুলিশ সদর দপ্তরসহ সারা দেশে বহু থানায় হামলা হয়। ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও মালামাল লুট করা হয়। সহিসংতায় প্রাণ হারিয়েছেন ৪২ পুলিশ সদস্য, আহত বহু। তার মধ্যে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৫০৭ জন।

এদিকে পুলিশ সদস্যদের ১৫ আগস্টের মধ্যে কর্মস্থলে ফিরতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে ধরে নেওয়া হবে তারা চাকরি করতে ইচ্ছুক নন।

কেএসএইচ
পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে উল্লেখ করে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।
চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’, মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ ও গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে...
বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে পরিবর্তন এসেছে। নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। পুলিশ সদরদপ্তরের এক সংবাদ...
উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। সারাদেশে প্রায় ৩২ হাজার মণ্ডপে পূজার আয়োজন হয়েছে। দুর্গাপূজা ঘিরে পুলিশ কর্মতৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর