নির্ধারিত সময়ে না ফিরলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৩:৩৯ পিএম

অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে নির্ধারিত সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে প্রাণ হারিয়েছেন ৪২ পুলিশ সদস্য, আহত বহু। তার মধ্যে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৫০৭ জন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ চলবে পুলিশ কমিশনের অধীনে। তাদের যৌক্তিক দাবিগুলোও পূরণ হবে। কিন্তু সরকারের বেঁধে দেওয়া সময়ে তাদের কাজে যোগ দিতেই হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এতো শক্তিশালী মারণাস্ত্র পুলিশের হাতে তুলে দিয়ে রাজনৈতিকভাবে ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, এর হুকুমদাতা ও মূল কারিগরদের ধরা হবে। 

তিনি বলেন, ছাত্র আন্দোলন ঘিরে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তাতে পুলিশের মনোবল ভেঙে পড়েছে। পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না। আহত পুলিশদের চিকিৎসা ও পরিবারের নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

গণমাধ্যমের উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, আগে যা হয়েছে তা তো হয়েছেই। তবে এখন যদি কোনো গণমাধ্যম চাটুকারিতা করে, তাহলে সেই গণমাধ্যম বন্ধ হয়ে যাবে। আন্তর্জাতিক হাউকাউ থাকলেও সেটা করা হবে।

এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাজধানীসহ সারা দেশের ট্রাফিক ব্যবস্থাপনায়ও কোনো পুলিশ সদস্য নেই। শিক্ষার্থীরা সড়কের ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন।

এমন অবস্থায় পুলিশের তরফ থেকে এতো দিন ট্রাফিকসহ সংস্কার কাজ চালানো শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া এবং এই সেবার জন্য চাকরিসহ বিভিন্ন জায়গায় ক্রেডিটপয়েন্ট যুক্ত করার ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা।

একাত্তর/এসি
পরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে পুলিশের ৭৮ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে।
জনস্বার্থে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে একটি...
জনস্বার্থে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে একটি...
বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)-এর প্রধানসহ পাঁচটি গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনের...
সাবমেরিন গতিতে মাঠ কাঁপাতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল! সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের এই হাই-ভোল্টেজ ম্যাচে দলের সবচেয়ে বড় আকর্ষণ ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী ও...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯০০ জন।
১৯৮৪ সালের ৩১ অক্টোবরের এক কুয়াশাচ্ছন্ন সকাল। দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে তরুণী স্ত্রী ও দুই সন্তানের জননী সোনিয়া গান্ধী গোসলখানার দিকে যাচ্ছিলেন। হঠাৎই বাগানের দিক থেকে ভেসে এল গুলির শব্দ।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে ধর্ষণ ও হত্যার দায়ে মামলার একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ৩ লাখ টাকা জরিমানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর