ড. ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক, দ্রুত কাজ শুরুর তাগিদ

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০২:৪৫ পিএম

তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রণালয় ‍ও দপ্তরসমূহকে স্বচ্ছতা ও সংবেদনশীলতার সঙ্গে দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকারভিত্তিতে কার্যক্রম শুরু করার তাগিদ দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে জরুরি সরবরাহসমূহ নিশ্চিত করার কথাও বলেন তিনি। 

সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দায়িত্বে থাকা নিজ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে প্রধান উপদেষ্টার অধীনে ২৫ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিববৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে সচিবারা মন্ত্রণালয়গুলোর কর্মপরিকল্পনা বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। 

এসময় ড. ইউনূস বন্দর, রেল দ্রুত চালু করার নির্দেশনা দিয়ে কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং সার, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। 

একাত্তর/এসি
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর