পুলিশে বড় রদবদল

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৩:৫৬ পিএম

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি-পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়াকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। বদলি-পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে দুই অতিরিক্ত আইজি, এক ডিআইজি ও সাত অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ সাক্ষরিত এক আদেশে তাদের বদলি-পদায়ন করা হয়।  

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত আইজি করা হয়েছে। সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে।  

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এবং অতিরিক্ত ডিআইজি ও চট্টগ্রামের আরআরএফের  কমান্ড্যান্ট শাহজাদা মো. আসাদুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি ও খুলনা-৩ এপিবিএন এর অধিনায়ক মো. মাসুদ করিম ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিআইজি হাসান মো. শওকত আলী ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হয়েছেন।  

অতিরিক্ত ডিআইজি ও সিলেট-৭ এপিবিএন অধিনায়ক খো. ফরিদুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার এবং সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হয়েছেন।

ডিএমপির ১৮ থানার ওসি বদলি

এর পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৮ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। বদলি করা ১৮ জন পুলিশ পরিদর্শক ডিএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার ডিএমপি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে সোমবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।  

বদলি পরিদর্শকদের মধ্যে আলোচিত যাত্রাবাড়ী থানার সাবেক ওসি বিএম ফরমান আলী, গুলশানের মাজহারুল ইসলাম, মতিঝিলের আবুল কালাম আজাদ, পল্টনের মনির হোসেন মোল্লা, শাহবাগের মোস্তাজিরুর রহমান ও পল্লবীর অপূর্ব হাসান রয়েছেন।  

এআর
পাহাড়ের সশস্ত্র ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর পোশাক তৈরি ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের অভিযোগে সংগঠনটির প্রধান নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর