বিভিন্ন হাসপাতালে আহতদের পাশে দাঁড়াবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১১:০৩ এএম

শুক্রবার বিভিন্ন হাসপাতালে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পদক্ষেপ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার দিবাগত রাতে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমম্বয়ক আবু বাকের মজুমদার।

গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শুক্রবার আমরা নিকটস্থ বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে যাব। তাদের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ ও উপস্থাপন করব এবং সিভিল সার্জনদের সঙ্গে আলোচনা করে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে অনুরোধ করব।

ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার যথাযথ চিকিৎসার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকার এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আমরা সরকারকে আহ্বান জানাই, তারা যেন অতিদ্রুত সব সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করে।

এআর
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যামামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে।
লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে সরকার।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর