ডিআইজি পদে পদোন্নতি ৭৩ পুলিশ কর্মকর্তার

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১০:১৪ পিএম

পুলিশের ৭৩ জন কর্মকর্তাকে একযোগে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

এদের মধ্যে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে সরাসরি দুই ধাপ পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুই প্রজ্ঞাপনে এসব পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া ৬৩ জনকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা নিয়ম অনুযায়ী জননিরাপত্তা বিভাগে যোগ দেবেন। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা নিজ পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

সরকার পতনের পর পুলিশের প্রায় সব পর্যায়ে রদবদল চলছে। শনিবার ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। একই দিন ডিএমপির উপকমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদেরতালিকা দেখতে ক্লিক করুন 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকারের পতন হলে শেখ হাসিনার আমলে নিয়োগ দেওয়া পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৬ আগস্ট চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার স্থলে আনা হয় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে।

গত ৭ আগস্ট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হারুন-অর-রশিদকে সরিয়ে পুলিশের এলিট এ ইউনিটের নেতৃত্বে আনা হয় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে।

ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে। গত ১৩ আগস্ট একযোগে ঢাকার ১৮ জন ওসিকে বদলি করে খাগড়াছড়িসহ বিভিন্ন জেলায় প্রশিক্ষণসংক্রান্ত দায়িত্ব দিয়ে বদলি করা হয়।

কেএসএইচ
উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সাতজন উপসচিব হিসেবে বর্তমানে বিদেশের বিভিন্ন মিশনে কর্মরত আছেন। 
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ দিয়েছে সরকার।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর