অন্তর্বর্তী সরকারকে  যা বললেন সারজিস আলম

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১১:৪৯ পিএম

ভুলক্রটি হলে অন্তর্বর্তী সরকারকেও ছাত্র সমাজ চাপে রাখবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 

মঙ্গলবার রাজধানীর জাতীয় অর্থোপেকিডস ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আন্দোলনে আহত ১৪০ জনের শারীরিক অবস্থা দেখার পর একথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল তখন আমরা তাদের চাপের মধ্যে রেখেছিলাম। একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারকেও চাপের মধ্যে রাখব। তাদের যে কাজগুলো করা উচিত সেগুলো না করলে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। সেটি বাস্তবায়নে চাপ প্রয়োগ করব।’

আন্দোলনে আহতরা এখনো পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না অভিযোগ করে এ সময় সারজিস আলম বলেন, লাল ফিতার দৌরাত্ম যে ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহত ছাত্রদের সরকারি সহায়তায় বিলম্ব হচ্ছে। বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সহায়তার ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সঙ্গে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দেবে। তারা কোনো টাকায় হাত দেবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারলে (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এদিন আহতদের খোঁজখবর নেন। স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। 

পরে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সুস্থ করতে সরকার সব ধরনের চেষ্টা করছে। চিকিৎসকরা রোগীদের ভালোভাবে সেবাদান করছেন। সব হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সহায়তা করা হবে। এ সময় এমএইচ গ্লোবাল গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান মোস্তাফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের আর্থিক সহায়তা দেয়। গ্রুপের চেয়ারম্যান জহিরুল ইসলাম আহতদের হাতে চেক তুলে দেন।

এদিন বিকালে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশে আহতদের পূর্ণাঙ্গ তালিকা করা হচ্ছে। আহত ছাত্রদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ পাঠানো হবে। এ সময় ধর্ম উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান শায়েখ আহমাদুল্লাহ। আসসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের হাতে ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘাতে সাড়ে ছয়শর বেশি প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন কয়েক হাজার ব্যক্তি। এর মধ্যে গুরুতর আহত সহস্রাধিক ব্যক্তি এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এআর
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর