প্রধান উপদেষ্টাকে ফরাসি প্রেসিডেন্টের অভিনন্দন

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৬:৩৭ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। খবর বাসসের। 

চিঠিতে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, বাংলাদেশ এখন একটি ক্রান্তিকালে প্রবেশ করেছে। আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা। পাশাপাশি শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় পর্যায়ে সমন্বয় নিশ্চিত করা। আপনি এরই মধ্যে এ বিষয়ে যে বার্তা দিয়েছেন, সেটিকে আমি স্বাগত জানাই। 

ড. ইউনূসকে উদ্দেশ্য করে ম্যাক্রোঁ আরও বলেন, আপনার দেশ একটি কঠিন সময় পার করছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, এ পরিস্থিতিতে আপনি ফ্রান্স থেকে পূর্ণ সমর্থন পাওয়ার ব্যাপারে আস্থা রাখতে পারেন।

'আমি বিশেষভাবে আশা করছি, ধারাবাহিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে মানবাধিকার ও সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ের মতো অপরিহার্য বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে যৌথ কাজের ধারা বজায় থাকবে,' বলেছেন তিনি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

আরবি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর