এখনো পুলিশ কেনো সক্রিয় না, প্রশ্ন সারজিসের

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম

এখনো পুলিশ কেনো সক্রিয় না, এখনও কেনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্রদের যেতে হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 

তিনি বলেছেন, কোনো উপদেষ্টা যদি দায়িত্ব পালনে অপারগ হয়ে থাকেন, তাহলে তাকে পরিবর্তন করা উচিত। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।  

সারজিস বলেন, আনসারদের উদ্দেশ্য ছিল দাবি দাওয়া মানানো নয়। সচিবালয় অবরুদ্ধ করে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা। 

শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ, ষড়যন্ত্রকারী সাবেক ডিজিসহ সকলের বিচার, প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র সমাজ। 

তারা বলেন, দেশের এই ক্রাইসিস সময়ে রাস্তা বন্ধ করে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছিল। আনসার দাবি আদায়ের নামে ক্যু করার ষড়যন্ত্র করছিল। তারা বন্যার্তদের পাঠানো ত্রাণের গাড়ি আটকিয়ে রাস্তা বন্ধ করে রেখে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছিলেন। 

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরা বিভিন্ন রূপে সামনে এসে দেশের ভাবমূর্তি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বক্তারা। 

তারা আরও বলেন, ছাত্র সমাজ ঘুমিয়ে যায়নি। এখনো রাজপথে রয়েছে৷ ছাত্রদের এই বিপ্লবকে নস্যাৎ করতে যারা ষড়যন্ত্র করছে, তা ছাত্র সমাজ কোন দিনেই হতে দেবে না। 

বক্তারা এও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সমালোচনার ঊর্ধ্বে নয়। কিন্তু বিগত সরকারের ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করার জন্য সময় দিতে হবে।

আরবি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ পুলিশ ক্যাডারের (বিসিএস পুলিশ) উচ্চপর্যায়ের একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা দুই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে সরকার। 
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর