ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন ৯২ নোবেল বিজয়ী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৯২ জন নোবেল বিজয়ী এবং বিশ্বের বিভিন্ন দেশের ১০৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা। একটি যৌথ চিঠিতে তাকে এই অভিনন্দন জানান তারা। 

বুধবার চিঠিটি বিজ্ঞাপন হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের ছাপা পত্রিকায় এক পৃষ্ঠাজুড়ে ছাপানো হয়েছে। যার একটি স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

‘বাংলাদেশের জনগণ এবং বিশ্বব্যাপী শুভাকাঙ্খী নাগরিকদের উদ্দেশে’ লেখা ওই চিঠিতে বাংলাদেশের জন্য ‘আগামী মাস ও বছরে শান্তি ও সাফল্য কামনা করেছেন তারা। ড. মুহাম্মদ ইউনূস এবং অন্যান্যদের উল্লেখ করা বাংলাদেশের ‘দ্বিতীয় স্বাধীনতা’র কথা তুলে ধরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসন এবং অ্যাক্টিভিস্ট জেন গুডালসহ অন্যান্য নেতারা বলেছেন, যেভাবে তরুণরা মুহাম্মদ ইউনূসকে অনুপ্রাণিত করেছে, আমরা বিশ্বাস করি, তিনিও বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল নতুন ভবিষ্যৎ নিয়ে আসতে নেতৃত্বের ভূমিকা রাখতে তাদের অনুপ্রাণিত করবেন।

বিশ্ব নেতারা চিঠিতে ‘বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতিকে’ সাধুবাদ জানিয়েছেন। চিঠিতে বিশ্ব নেতারা আরও বলেন, ‘ড. ইউনূসের আহ্বানে একটি নতুন এবং উন্নত দেশ তৈরিতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করতে আমরা সব উপায়ে সাহায্য করতে প্রস্তুত।’

এআর
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর