সেনাসদস্যের হাতে ল্যাপটপ নিয়ে যা জানালো আইএসপিআর

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ ভবন এলাকায় সেনাসদস্যের হাতে ল্যাপটপের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেই ল্যাপটপ জমা দেওয়া নিয়ে ভুল–বোঝাবুঝির বিষয়ে বিস্তারিত জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে ওই ঘটনার বিস্তারিত জানানো হয়।

এতে বলা হয়, ৫ আগস্ট উদ্ভূত পরিস্থিতিতে সংসদ ভবনের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের ঘটনা ঘটে। পরে সচেতন নাগরিকেরা হারানো রাষ্ট্রীয় সম্পদের কিছু অংশ ওই দিনই উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেপথ্য কণ্ঠ যুক্ত করা একটি ভিডিওতে দেখা যায়, সংসদ ভবন এলাকায় ল্যাপটপ হাতে হাসিমুখে হেঁটে যাচ্ছেন একজন সেনাসদস্য। ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভয়েসে দুটি ল্যাপটপ সেনাসদস্য অবৈধভাবে আত্মসাৎ করেছেন বলে দাবি করা হয়। এভাবে ওই সেনাসদস্য ও সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়।

আইএসপিআর জানিয়েছে, মূলত ওই দিন কিছু সচেতন নাগরিক সেনাসদস্যদের কাছে একটি ল্যাপটপ ও একটি স্ক্যানার হস্তান্তর করেন, যা ওই দিনই নিকটস্থ সেনা ক্যাম্পে জমা করেন সেনাসদস্য। পরে উদ্ধার করা অন্যান্য সামগ্রীর সঙ্গে ল্যাপটপ ও স্ক্যানারটি জাতীয় সংসদ ভবনের সার্জেন্ট অ্যাট আর্মসের কাছে হস্তান্তর করা হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী–সংক্রান্ত এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের কাছে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়।

কেএসএইচ
নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
সেনা কর্মকর্তা ও ডিজিএফআইয়ের ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং ভয়ভীতি প্রদর্শনের বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ বৃহস্পতিবার (৯...
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ...
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান দুই আসামিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গ্রেপ্তার এ দুই আসামিকে বাংলাদেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর