সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪ এএম

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশি এবং মেয়ে তানিয়া অন্যন্যা মুনশি এবং তৃষা মুনশিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে তাদেরকে তলব করে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার সকালে সাবেক মন্ত্রীর পরিবারের সদস্যদের হাজির হয়ে বক্তব্য নেওয়ার কথা রয়েছে। অন্যদিকে হত্যা মামলায় গ্রেপ্তার রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাবেক এমপি ও মন্ত্রী টিপু মুনশিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। তবে কবে জিজ্ঞাসাবাদ করবে সেই তারিখ সম্পর্কে তথ্য জানা যায়নি।

এ বিষয়ে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সাবেক বাণিজ্যমন্ত্রীর পরিবারের বক্তব্য জানার জন্য অফিসিয়াল চিঠি দেওয়া হয়েছে। আজ তারা হাজির হলে তাদের বক্তব্য ও বেশকিছু নথিপত্র চাওয়া হবে। অন্যদিকে টিপু মুনশি যেহেতু কারাগারে রয়েছেন, যেকোনো দিন গিয়ে তার বক্তব্য নেওয়া হবে।

গত ২৮ আগস্ট রাতে গুলশানের এক ব্যবসায়ীর বাসা থেকে টিপু মুনশিকে গ্রেপ্তার করে র‌্যাব। রংপুরের এক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) টিপু মুনশি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করে।

২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার টিপু মুনশি নির্বাচিত হয়েছেন। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে এমপি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির দাখিল করা হলফনামা অনুসারে তার সম্পদের মধ্য রয়েছে, নগদ ২ কোটি ৯০ হাজার ২৩৬ টাকা, বন্ড-শেয়ার-ঋণপত্রের ৩ কোটি ৯৫ লাখ ৫০ হাজার ৪০০ টাকা, বাড়ি, অ্যাপার্টমেন্ট ও দোকান ইত্যাদি।

দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করবে। অনুসন্ধান টিম টিপু মুনশিসহ ১৩ সাবেক মন্ত্রী-এমপির দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে কাজ করছেন। বাকিরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, ধর্মবিষয়ক সাবেক মন্ত্রী ফরিদুল হক খান, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা-২০ আসনের সাবেক এমপি বেনজির আহমেদ, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ, পটুয়াখালী-৪ আসনের সাবেক এমপি মহিববুর রহমান এবং নাটোর-১ আসনের সাবেক এমপি শহিদুল ইসলাম বকুল।

এআর
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে এবং মেয়ের অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদের নামে-বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর