ময়মনসিংহে রওশন এরশাদের বিরুদ্ধে মামলা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ পিএম

ময়মনসিংহে সাবেক বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসক মুস্তকীম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) নেতা খালেদুজ্জামান পারভেজ বাদী হয়ে ময়মনসিংহের আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে।

জেলা আইনজীবী সমিতির বর্তমান অডিটর অ্যাডভোকেট কামরুল হাসান কিরন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে ন্যাপের ‘কুড়ে ঘর’ প্রতীকে প্রার্থী হন বাদী খালেদুজ্জামান পারভেজ। তার বিপরীতে এই আসনে মহাজোটের একক প্রার্থী ছিলেন বেগম রওশন এরশাদ। এ ঘটনায় ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাতে সাদা পোশাকের একদল অজ্ঞাত লোক জোরপূর্বক মামলার বাদীকে তুলে নিয়ে আসামিদের প্রত্যক্ষ মদদ ও সহযোগিতায় মৃত্যুর ভয় দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারে স্বাক্ষর নেয়।

মামলার বাদী খালেদুজ্জামান পারভেজ বলেন, রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় ন্যায়বিচারের আশায় আমি এই মামলাটি দায়ের করেছি।

মামলার শুনানিতে বাদীর পক্ষে অ্যাডভোকেট রিয়াদ মো. সাঈদ, মো. বিল্লাল হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এআর
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের নির্বাচনী জনসভা শেষে মঙ্গলবার গাজীপুরে ফেরার পথে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের সামনে। ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় এক তরুণীর অদম্য...
বিএনপিকে নিয়ে স্বৈরাচারের মুখের ভাষায় একটি দল কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তারা বলে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিরো। আমার প্রশ্ন- ২০০১ থেকে ২০০৬ সাল...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর