উপকূলীয় অঞ্চলের তিন রুটে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

বৈরী আবহাওয়া, সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদীতে প্রচণ্ড রোলিং থাকার কারণে উপকূলীয় অঞ্চলের যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তিনটি রুটে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

শনিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই নির্দেশ দিয়েছে। নৌরুটগুলো হলো—ঢাকা-হাতিয়া, বেতুয়া-হাতিয়া এবং ঢাকা-খেপুপাড়া। 

বিআইডব্লিউটিএর নির্দেশনায় বলা হয়েছে, উপকূলীয় অঞ্চলে বৈরি আবহাওয়া এবং সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদীতে প্রচণ্ড রোলিং থাকার কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া এবং বেতুয়াগামী এবং বেতুয়া এবং হাতিয়া থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে খেপুপাড়াগামী ও খেপুপাড়া থেকে ঢাকাগামী- এই তিনটি উপকূলীয় অঞ্চলের নৌ পথের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া এক ইঞ্জিন বিশিষ্ট নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জ নদীবন্দর থেকে মুন্সিগঞ্জ ও মতলব, বরিশাল নদী বন্দর থেকে বরিশাল উলানিয়া, বরিশাল কালিগঞ্জ, বরিশাল কাচারীখাল, ভোলা নদীবন্দর থেকে ইলিশা-মজুচৌধুীরহাট, আলেকজান্ডার-হাকিম উদ্দিন নৌপথ, মনপুরা-তজুমদ্দিন নৌপথে লঞ্চ ও সিট্রাক চলাচল বন্ধ রয়েছে।

পটুয়াখালী নদী বন্দর থেকে গলাচিপা-চরমোন্তাজ, গলাচিপা-চরবেস্টিন, গলাচিপা-লক্ষ্মীরচর, উলানিয়া-চরমোন্তাজ, চিকনীকান্দি-চরমোন্তাজ নৌপথের নৌযান ও বোয়ালিয়া-কোড়ালিয়া নৌপথের স্পিডবোট বন্ধ করা হয়েছে।

চট্টগ্রাম দপ্তরের নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্টমার্টিন, নোয়াখালী-হাতিয়া. চট্টগ্রাম-হাতিয়াসহ সংশ্লিষ্ট সব নৌপথের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।

অপরদিকে আরিচা-আরিচা-পাটুরিয়া-কাজিরহাট নৌপথের সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়েছে।

আশুগঞ্জ ভৈরব বাজারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথে বৈরী আবহাওয়ায় চলাচলের অন উপযোগী নৌযানসমূহকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বন্ধ রাখার হয়েছে।

আরবিএস
দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের সাত অঞ্চলের নদীবন্দরকেও সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্নস্থানে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া তিন বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
নিম্নচাপে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি। এটি আরও ঘনীভূত হতে পারে। এই অবস্থায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর