সাধারণ মানুষের ওপর মারণাস্ত্র ব্যবহার বন্ধ করতে হবে: উপদেষ্টা 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম

সাধারণ মানুষের ওপর মারণাস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতের পরিবারকে পুনর্বাসন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। এ লক্ষ্যে পূর্ণাঙ্গ তালিকা করা হচ্ছে। 

রোববার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে আহতদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের এসব কথা বলে উপদেষ্টা। 

ফাওজুল কবির খান বলেন, সাধারণ মানুষের ওপর মারণাস্ত্র ব্যবহার বন্ধ করতে।  এই হাসপাতালে আমি যুদ্ধের পর একবার এসেছিলাম। তখন অবস্থাটা দেখেছি। তখন অন্তত তো বলা যেতো পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের লোকদের আক্রমণ করেছে। এখন যারা করেছে, তারা তো আমাদের দেশেরই মানুষ।

'শুধু পুলিশ বা বিভিন্ন বাহিনী যে আহত করেছে তা নয়। এখানে এক ছাত্রকে দেখলাম কুপিয়েছে। এটা বন্ধ হতে হবে। এটা চলতে দেওয়া যায় না। আমরা স্বাধীন দেশে জনগণের ওপর মারণাস্ত্র ব্যবহার বন্ধ করতে চাই। এটার যেনো পুনরাবৃত্তি না ঘটে,' যোগ করেন তিনি। 

উপদেষ্টা বলেন, আহত ও নিহতের পরিবারকে পুনর্বাসন করাই আমাদের কাজ, বর্তমান সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। এখানে দেখলাম সব শ্রেণিপেশার মানুষ আছে। বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসার ছাত্র আছে। শ্রমিক আছে। একটা স্কুলের ছাত্রও দেখলাম, ছয় বছর বয়সের।

'আহতদের বেশিরভাগ গুলিবিদ্ধ হয়েছেন। আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখতাম আন্দোলনে গেলে পুলিশ লাঠিপেটা করতো। এখন লাঠিপেটা করে না, গুলি করে। যেনো মারা যায় বা পঙ্গু হয়ে যায়। একটা স্বাধীন দেশে এটা আশা করা যায় না,' বলেন তিনি। 

ফাওজুল কবির খান আরও বলেন, আমি প্রত্যেককে জিজ্ঞাসা করেছি তারা সুচিকিৎসা পাচ্ছে কিনা? সবাই বলেছেন, বিনামূল্যে এবং প্রকৃত চিকিৎসা পাচ্ছেন। আমি পরিচালক মহোদয়কে বলেছি, যাদের অর্থ সহায়তা দরকার, তাদের একটা তালিকা দেওয়ার জন্য। সেটা আমরা হয়তো ব্যক্তি পর্যায়ে অনুরোধ করে কিংবা সরকারের অন্যান্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করে করবো।

আহতদের সরকারি ও প্রধান উপদেষ্টার গঠিত ফাউন্ডেশন থেকে সহায়তা করা হবে বলেও জানান উপদেষ্টা। 

আরবি
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নির্বাচনের আগেই ভারী অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেছেন, এ ব্যাপারে সরকারের কোনো ব্যর্থতা নেই।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে।
থানা, পুলিশ ফাঁড়ি, কারাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে লুট করে নেওয়া অস্ত্র ও গুলি জমা দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে বারবার আহ্বান জানানোর পরও তিন লাখেরও বেশি গুলি এবং প্রায় দুই হাজার অস্ত্র...
ভারতে সামগ্রিক মূল্যস্ফীতির চেয়েও বড় উদ্বেগ হয়ে উঠেছে খাদ্যপণ্যের দাম। চাল, ডাল, পেঁয়াজ, টমেটো ও ভোজ্যতেলের দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো পড়েছে...
সিলেট নগরের সুরমা নদী থেকে মা ও তার ১১ মাস বয়সী শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরের মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা...
চুয়াডাঙ্গায় গভীর রাতে কুঁড়েঘরে অবস্থান করা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে জেলার সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের কামরির বিলে এই...
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর