১৬ দিনে সাম্প্রদায়িক হামলা ২০১০, নিহত ৯: ঐক্য পরিষদ 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ পিএম

গত আগস্ট মাসে চার থেকে ২০ তারিখ পর্যন্ত ১৬ দিনে দেশজুড়ে দুই হাজার ১০টি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

আর ওইসব হামলার ঘটনায় নয় জন নিহত এবং চারজন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলেও জানিয়েছেন তারা। 

হত্যা, ধর্ষণ, বাড়িঘর ও উপাসনালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করার দাবি জানানো হয়েছে। 

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়। 

ঐক্য পরিষদের সহ-সভাপতি নির্মল রোজারিও বলেন, ১৬ দিনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা এক হাজার ৭০৫টি। এর মধ্যে ১৫৭টি পরিবারের বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। 

ওই পরিবারের সদস্যরা এখন দুর্বিষহ জীবনযাপন করছে উল্লেখ করে তিনি বলেন, সবচেয়ে বেশি হামলা হয়েছে খুলনা বিভাগে। সেখানে চারজন নারী ধর্ষণের শিকার হয়েছেন।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ থেকে বলছে, ক্ষতিগ্রস্তদের আদিবাসী পরিবারের সংখ্যা ৩৫। তাদের বাড়িঘর লুটপাট, ভাঙচুর এবং আগুন দেয়া হয়।

কিছু পরিবারের জমি জবরদখল এবং ৬৯টি উপাসনালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে বলেও জানানো হয়। 

নির্মল রোজারিও দাবি করেন, সাম্প্রদায়িক সহিংসতার এসব ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। 

একইসঙ্গে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা, সাম্প্রদায়িক সহিংসতার অবসান ঘটানো এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান নির্মল। 

সংবাদ সম্মেলনে আরো ঘোষণা দেওয়া হয় যে, দাবি আদায়ে শনিবার বিকেল চারটায় ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 

আরবি
ময়মনসিংহের ভালুকায় পিটিয়ে ও পুড়িয়ে হত্যার শিকার যুবক দীপু চন্দ্র দাসের পরিবারকে বাড়ি নির্মাণসহ বড়ো অঙ্কের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। 
গত এক বছরে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ৬৪৫টি ঘটনা নথিবদ্ধ করা হয়েছে। তার মধ্যে মাত্র ৭১টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পেয়েছে পুলিশ।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতন এবং সম্প্রতি ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহর।
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো আছেন। এটা নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ধর্ম...
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর