দীপু দাসের পরিবার পাচ্ছে ঘর ও আর্থিক সহায়তা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম

ময়মনসিংহের ভালুকায় পিটিয়ে ও পুড়িয়ে হত্যার শিকার যুবক দীপু চন্দ্র দাসের পরিবারকে বাড়ি নির্মাণসহ বড়ো অঙ্কের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত বছরের ১৮ ডিসেম্বর ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় কথিত ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে দীপু দাসকে নৃশংসভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে আলোচিত এই ঘটনায় প্রধান উপদেষ্টার পরামর্শে ২৩ ডিসেম্বর নিহতের বাড়ি পরিদর্শন করেছিলেন শিক্ষা উপদেষ্টা।

দীপু দাস পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার পরিবারের সুরক্ষায় সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ইউএনও-এর তত্ত্বাবধানে এই সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হবে।

বিজ্ঞপ্তি জানানো হয়, দীপুর পরিবারের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে ২৫ লাখ টাকা ব্যয়ে একটি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে। এছাড়া দীপুর পিতা ও স্ত্রীকে আলাদাভাবে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা দেওয়া হবে। পাশাপাশি নিহতের সন্তানের নিরাপত্তার জন্য পাঁচ লাখ টাকার একটি এফডিআর (মেয়াদী আমানত) করে দেওয়া হবে।

এ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার বলেন, দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, যার কোনো অজুহাত নেই এবং আমাদের সমাজে এর কোনো স্থান নেই। তার পরিবারকে এই সহায়তা একটি জীবনের তুলনায় কিছুই নয়। তবে রাষ্ট্র নিশ্চয়ই সুবিচার নিশ্চিত করবে।

সাম্প্রদায়িক উন্মাদনার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, এভাবে হত্যা পুরো জাতির জন্য লজ্জার। ন্যায়বিচারই কেবল এই লজ্জা থেকে আমাদের মুক্তি দিতে পারে। মতভেদ বা আপত্তির মুহূর্তেও কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না।

হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত সরাসরি জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। শিক্ষা উপদেষ্টা নিশ্চিত করেছেন যে, তদন্ত চলমান রয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব দায়িকে বিচারের মুখোমুখি করা হবে।

একাত্তর/এসি
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর