বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না: ধর্ম উপদেষ্টা

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৫ এএম

বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো আছেন। এটা নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২০ এপ্রিল) পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের উদ্যোগে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে জাতীয় সীরাত সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জনগণের ইচ্ছা ও অভিপ্রায় অনুযায়ী নির্ধারিত হবে আগামী নির্বাচন কখন হবে। জনগণের ইচ্ছা ও অভিপ্রায় যেদিকে জোরালো হবে সরকার সেদিকে নজর দেবে। তবে সরকার একটি নির্ধারিত রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোড ম্যাপ ঘোষণা করেছেন সেই অনুযায়ী নির্বাচন করার জন্য সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা শরিয়ত উল্লাহর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় ও প্রগাঢ় করার লক্ষ্য নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি বিশিষ্ট সাংস্কৃতিক দল। এই প্রতিনিধিদলে...
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক মঞ্চে (সিআইসিএ)...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর