এআইজি, ডিআইজি ও পুলিশ সুপার পদে বদলি-অবসর 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পিএম

অতিরিক্ত মহাপরিদর্শক, উপ মহাপরিদর্শক ও পুলিশ সুপার পদে বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 

এদের মধ্যে জ্যেষ্ঠ ছয় পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর বদলি করা হয়েছে চার ডিআইজি এবং ছয় পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে। 

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক আলাদা প্রজ্ঞাপনে বদলি ও অবসরে পাঠানোর বিষয়টি জানানো হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো ছয় কর্মকর্তা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. দাদন ফকির, এপিবিএনের সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, ঢাকার পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে সংযুক্তির আদেশপ্রাপ্ত রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমাড্যান্ট (পুলিশ সুপার) মো. মীজানুর রহমান, ঢাকার শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত (অতিরিক্ত আইজি, সুপারনিউমারারি) উপপুলিশ মহাপরিদর্শক এ কে এম হাফিজ আক্তার, পুলিশ টেলিকম ঢাকার (অতিরিক্ত আইজি, সুপারনিউমারারি) উপপুলিশ মহাপরিদর্শক বশির আহম্মদ এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। 

বদলি 

ঢাকা মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার আমিনুল ইসলামকে রংপুরের ডিআইজি, পুলিশের বিশেষ শাখার (এসবি) সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত (পুলিশ সুপার) এস এম মো. নজরুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি, নোয়াখালী পুলিশ ট্রেইনিং সেন্টারের কমান্ড্যান্ট এসএম রোকন উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ও সিআইডির ডিআইজি শফিকুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

নীলফামারীর পুলিশ ইনসার্ভিস সেন্টারের কমান্ড্যান্ট আব্দুল্লাহ আল ফারুককে নোয়াখালীর পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার মাহফুজুর রহমানকে কুড়িগ্রামের পুলিশ সুপার, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদকে কুড়িগ্রামের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেয়া হলেও সেটি বাতিল করা হয়েছে।

এছাড়া ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠককে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে নীলফামারীর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

আরবি
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
বাংলাদেশ পুলিশ ক্যাডারের (বিসিএস পুলিশ) উচ্চপর্যায়ের একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা দুই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে সরকার। 
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর