আন্দোলনে হতাহতের নতুন তথ্য দিলো মন্ত্রণালয়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম

ছাত্র-জনতার আন্দোলনে এখন পর্যন্ত ৭০৮ জন নিহত ও ২৫ হাজার মানুষের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার  মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের এ তথ্য জানান তিনি।

হেলাল উদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ছাত্র জনতার আন্দোলনকালে ৭০৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৫ হাজার জন।’
 
তিনি বলেন, ‘ছাত্র জনতার আন্দোলনকালে আহতদের চিকিৎসা দেয়ার জন্য বাংলাদেশ সরকারের অনুরোধে চীন থেকে একটি মেডিকেল টিম বাংলাদেশে এসেছে। এরই মধ্যে তারা বিভিন্ন হাসপাতাল ঘুরে আহত রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এরমধ্যে চোখের সমস্যা, স্নায়ু রোগ, পঙ্গু হয়ে যাওয়া রোগীদেরকে সরেজমিন দেখেছেন।’
 
তিনি আরও বলেন, ‘এই টিম দেশে ফিরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই রোগীদের যথাযথ চিকিৎসা দেয়ার ব্যবস্থা নেবেন। প্রয়োজন হলে রোগীদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।’

তিনি জানান ২৩ সেপ্টেম্বর থেকে চীনের টিমটি পাঁচটি হাসপাতালে ১৬০ জন রোগী দেখেছেন। এসময় তারা ১০৫ জন গুরুতর রোগীর রিপোর্ট পর্যবেক্ষণ করেছেন। 

হেলাল উদ্দিন আরও বলেন, এখন পর্যন্ত ক্রিটিকাল রোগী আছেন তিনজন, যাদের দুইজন আছেন আইসিইউ। পা-হাত কেটে ফেলতে হয়েছে ২৯ জনের। ২৬ জনের চোখে ছড়রা গুলি লেগেছে। নার্ভে সমস্যা হয়েছে এমন রোগীও আছেন।

এআর
ছাত্র আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদসহ (জয়) ১২৪ জনের নামে মামলা হয়েছে।
ছাত্র আন্দোলনের সময়  আব্দুল মোতালিব নামের একজন আন্দোলনকারী নিহতের ঘটনায় রাজধানীর ধানমণ্ডি থানার হত্যা মামলায় সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। 
ডিবি অফিসে ছাত্র আন্দোলনে কর্মসূচি প্রত্যাহারের সংক্রান্ত বিবৃতি শিক্ষার্থীরা সেচ্ছায় দেয়নি বলে দাবী করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমম্বয়ক।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর