নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে: হাসান আরিফ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম

নতুন করে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন-আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার’ শিরোনামে জাতীয় সংলাপে এসব কথা বলেন হাসান আরিফ।

নির্বাচন প্রক্রিয়া সক্রিয় ও উন্নত জায়গায় নিতে হবে- এমন তাগিদ দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে তো আমরা নির্বাচন দেখেছি, এগুলো কি নির্বাচন ছিলো? এক কথায়, না।

উপদেষ্টা বলেন, নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আবার নতুন করে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সেটার দায়িত্ব কমিশনকে দেওয়া হয়েছে এবং সেটা যোগ্য হাতেই দেওয়া হয়েছে। বদিউল আলম মজুমদার সাহেব মানুষের ভোটাধিকারের বিষয়ে সচেতন করতে যুগের পর যুগ কাজ করে যাচ্ছেন।

হাসান আরিফ বলেন, বিচারক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার দায়িত্ব নির্বাচিত সরকারের, যারা সংসদে থাকবেন তাদের। সুতরাং দাবিটি তাদের কাছে করা দরকার। দাবি-দাওয়াগুলো রাজনৈতিক দলের কাছে করতে হবে। তাদের কাছ থেকে রোডম্যাপ নিতে হবে। শত বছরে কেন স্থানীয় সরকার কাঠামো উন্নত দেশের মতো হচ্ছে না?

তিনি বলেন, দেশের মানুষ স্থানীয় সরকারের ব্যাপারে বেশ সচেতন। জেলা পরিষদ অনেক পুরনো একটি কাঠামো, চাইলেই এটি বাদ দেওয়া যাবে না। ঢাকা থেকে বেরিয়ে জেলা-উপজেলাতে বিকেন্দ্রীকরণ করতে হবে।

কেএসএইচ
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এই শোক...
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের সিদ্ধান্ত হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, বিভিন্ন উপদেষ্টাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বহুল প্রতীক্ষিত জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ কার্গো...
ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রুশ বিমান ও ড্রোন হামলা এক নতুন এবং আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। কিয়েভের দুই অংশকে সংযোগকারী অন্যতম প্রধান সেতুতে টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। সরেজমিনে বিমানবন্দরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর