ফ্রিজ কিনলে ২২ শতাংশ ছাড়ের সঙ্গে এক বছরের বাজার ফ্রি দিচ্ছে মিনিস্টার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার বাজারে নিয়ে এসেছে আকর্ষণীয় ‘ফ্যামিলি অফার’। এই অফারের আওতায় মিনিস্টার ব্র্যান্ডের ফ্রিজ কিনলে গ্রাহকেরা পাচ্ছেন ২২ শতাংশ মূল্যছাড়ের পাশাপাশি এক বছরের ‘বাজার ফ্রি’। এছাড়া মাইওয়ান ব্র্যান্ডের সব মডেলের ফ্রিজে থাকছে ৩০ শতাংশ মূল্যছাড়।

প্রতিষ্ঠানটি সূত্রে জানা গেছে, গ্রাহকদের সাশ্রয়ী ও আনন্দময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই বিশেষ অফার চালু করা হয়েছে। ফ্রিজের পাশাপাশি এসি, টেলিভিশনসহ বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সেও দেওয়া হচ্ছে বিশেষ মূল্যছাড়, ক্যাশ ভাউচার, উপহার এবং সহজ কিস্তিতে পণ্য কেনার সুবিধা।

এসি কেনার ক্ষেত্রে গ্রাহকদের জন্য রয়েছে ‘মাথা ঠান্ডা’ অফার। এর আওতায় মাসিক মাত্র তিন হাজার ৯৯৯ টাকা কিস্তিতে দেড় টন এবং চার হাজার ৯৯৯ টাকা কিস্তিতে দুই টন এসি কেনার সুযোগ রয়েছে। পাশাপাশি মিনিস্টার ব্র্যান্ডের ইনভার্টার ও নন-ইনভার্টার এসি নগদে কিনলে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় গিফট বক্স দেওয়া হচ্ছে। এছাড়া বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড চিগোর এক টন এসি মাত্র ৩৬ হাজার ৫০০ টাকায় এবং এক টন স্কাইওয়ার্থ এসি ৪২ হাজার টাকায় কিনতে পারবেন ক্রেতারা।

টেলিভিশন ক্রেতাদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। মিনিস্টার টিভি কিনলে সর্বোচ্চ ৩৪ হাজার ২৮৫ টাকা পর্যন্ত মূল্যছাড়ের পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে মিনিস্টার ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে মাত্র ৫৫ হাজার টাকায়।

ছোট হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে মিনিস্টারের ২.৮ লিটার রাইস কুকার পাওয়া যাচ্ছে এক হাজার ৯৯০ টাকায়, যার সঙ্গে থাকছে ৫০০ টাকার গিফট বক্স। এছাড়া ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও গ্রাইন্ডার ক্রয়েও আকর্ষণীয় অফার রয়েছে।

গ্রাহকদের পুরনো পণ্য বদলে নতুন পণ্য নেওয়ার সুযোগ দিতে মিনিস্টারে চালু রয়েছে বিশেষ এক্সচেঞ্জ অফার। এর আওতায় ব্যবহৃত পুরনো এসি বদলে নতুন মিনিস্টার এসি কিনলে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাচ্ছে। একইভাবে মিনিস্টার ফ্রিজ ও টেলিভিশন এক্সচেঞ্জের ক্ষেত্রেও রয়েছে বিশেষ মূল্যছাড়ের সুবিধা।

অফার সম্পর্কে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হায়দার বলেন, গ্রাহকদের বাড়তি সুবিধা প্রদান ও পছন্দের পণ্য সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এই ফ্যামিলি অফারের মাধ্যমে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম সেবা পাবেন বলে আমরা আশাবাদী।

দেশের যেকোনো মিনিস্টার শোরুম থেকে গ্রাহকেরা এসব অফারের আওতায় পছন্দমতো পণ্য কিনতে পারবেন।

একাত্তর/এসি
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
আসন্ন ঈদুল আযহার আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার গত বছরের মতো এবছরেও ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ সিজন-০২ অফার ঘোষণা করেন। 
ঢাকার ধামরাইয়ে নতুন আঙ্গিকে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার গ্রুপের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে৷
গ্রাহকদের ব্যাপক চাহিদা এবং অনুরোধে মেয়াদ বাড়লো মিনিস্টার গ্রুপের “ঈদ অফারের’’।  
যুক্তরাজ্যের লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলা এবং বাংলাদেশের গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন দেশের ১৪ জন নাগরিক। লন্ডনের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করবো, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করবো, বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে পড়তে দেবো না। যাদের হাতে গোলামির জিঞ্জির ও যারা তাবেদার, দেশের...
নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী এলাকায় বসেছে দেড়শ বছরের বেশি সময় ধরে চলা ঐতিহ্যবাহী মাছের মেলা। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে বড়ো আকারের বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে হাজির হন...
বিশ্ব রাজনীতির সকল নজর এখন চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের দিকে! এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বুধবার সন্ধ্যায় গালা ডিনারের সময়ই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন রাশিয়ার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর