সাবেক এমপি ও ব্যবসায়ী সালাম মুর্শেদী গ্ৰেপ্তার

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১০:৪১ পিএম

জাতীয় দলের সাবেক ফুটবলার, সাবেক সংসদ সদস্য ও পোশাক খাতের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইং কর্মকর্তা আ ন ম ইমরান খান।

এক বার্তায় র‌্যাবের এই কর্মকর্তা জানান, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সালাম মুর্শেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতিও ছিলেন।

সালাম মুর্শেদী ২০১৮ সালের সেপ্টেম্বরের উপ-নির্বাচনে খুলনা-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

কেএসএইচ
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নৌ পুলিশের টানা অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ৬ হাজার ৩৪০ বস্তা লুট হওয়া সার উদ্ধার করা হয়েছে। এ সময় সার বহনকারী বাল্কহেড জব্দসহ জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর