পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৬:৪০ পিএম

বাংলাদেশের পুলিশ সংস্কারকে সমর্থন করবে ইতালি।  এছাড়া ইতালিতে বৈধ ও নিরাপদ অভিবাসনের বিষয়েও একসঙ্গে কাজ করবে দুই দেশ। 

বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ইতালিতে নিরাপদ, সংগঠিত ও নিয়মিত অভিবাসন; অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশি সংস্কার আলোচনায় প্রাধান্য পেয়েছে।

প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বৈঠক করার এক সপ্তাহ পরে এই বৈঠক হলো।

জাতিসংঘের বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে ইতালিতে ব্যাপক আকারে শ্রমিক নেওয়ার আহ্বান জানান। মেলোনি বলেন, উভয় দেশেরই অনিয়মিত অভিবাসন কাটাতে কঠোর পরিশ্রম করা উচিত।

রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেন, আমরা বাংলাদেশের অভিবাসীদের রক্ষা করতে চাই। আরও উন্নত অভিবাসনের জন্য আমাদের কাজ করতে হবে।

ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণসহ পুলিশ সংস্কারের জন্য ইতালীয় সমর্থনের প্রস্তাব দেন। তাদের পুলিশ বেশ কয়েকটি দেশে এধরনের সহায়তা করে বলেও তিনি জানান।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে। বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় আড়াই বিলিয়ন ডলারের।

তিনি জানান, ইতালীয় দূতাবাস শিগগিরই একটি চলচ্চিত্র উৎসব এবং একটি ব্যালে আয়োজন করবে।

এআর
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
জনবল ও অবকাঠামোগত সুবিধা বাড়ানোর জন্য দু’টি প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। সরকার দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের সঙ্গে কোনো আপস করতে চায় না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর