‘বাংলাদেশ-ভারতকে একসঙ্গে কাজ করতে হবে’

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১২:৫৯ এএম

ঢাকা ও নয়াদিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে। উভয় পক্ষই মনে করছে, বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতকালে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। খবর বাসস।

বৈঠকে উভয় পক্ষ ভারতীয় হাইকমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার উপর বিশেষ জোর দিয়ে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতীয় হাইকমিশনার উভয়ই দুই প্রতিবেশী দেশের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক প্রক্রিয়া সক্রিয় করার গুরুত্বের ওপর জোর দেন।

নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকের কথা উল্লেখ করেন তৌহিদ হোসেন।

তারা উভয়েই বাণিজ্যে আরও সহযোগিতা, চলমান উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পারিক সংযোগ বৃদ্ধির কথাও উল্লেখ করেন।

কেএসএইচ
বাংলাদেশে নতুন সরকার গঠনের পর নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এই বৈঠকটি মূলত একটি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিপুল বিজয়ের পর নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ঢাকায় শপথ গ্রহণ...
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন এক মাসের বেশি হলো। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এই সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের তিক্ততার কোনও উন্নতি হয়নি। শেখ হাসিনার...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর