তেলবাহী জাহাজে আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০১:৩৩ পিএম

চট্টগ্রাম বন্দরে ‘এমটি বাংলার সৌরভ’ তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার দিনগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মধ্যসাগরে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রায় চার ঘণ্টার চেষ্টায় নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় ৪৭ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে নৌ বাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দল। এছাড়া সমুদ্রে ঝাঁপ দিয়ে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) তেল পরিবহনের ট্যাংকার হিসেবে ব্যবহৃত হতো।

উপদেষ্টা এ অগ্নিকাণ্ডের খবর জানার সাথে সাথে দ্রুত আটকে পড়া নাবিকদের উদ্ধার ও আগুন নেভানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন এবং রাতভর দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম মনিটর করেন।

এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। শোকাহত পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
 
এ আকস্মিক দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্ত কমিটি করতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালককেও নির্দেশনা দিয়েছেন তিনি।

আরবিএস
ইরানের নিরাপত্তা কাউন্সিল হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের ছয়টি জাহাজকে পার হওয়ার অনুমতি দিয়েছে। বুধবার (১ এপ্রিল) রাজধানীর ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত...
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সম্প্রতি তিনটি গণমাধ্যমের তিনজন সংবাদকর্মীকে চাকরিচ্যুতির ঘটনায় সরকারের কোনো হস্তক্ষেপ ছিলো।
মুক্তিযুদ্ধের বার্তাকে বিশ্বের কাছে জানান দিতে নিজের জাহাজে নিজেই আগুন দিয়েছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাকারিয়া।
চট্টগ্রামের কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজে আগুনের ঘটনা তদন্তে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর