নির্ভয়ে পূজা মণ্ডপে যেতে বললেন সেনাপ্রধান

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৯:০১ পিএম

আসছে ৯ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজায় সারাদেশে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে জানিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যেতে বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় সেনাপ্রধান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। সারাদেশে সেনাবাহিনী মোতায়েন থেকে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে। 

সেনাপ্রধানের আশা, হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন।

এ সময় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাপতিসহ সনাতন ধর্মাবলম্বীদের নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা জানান।

একাত্তর/এসি
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ শুক্রবার দেশে ফিরেছেন।
স্বাধীনতার ৫৪-৫৫ বছর পার হলেও দেশে দ্বিতীয় কোনো জ্বালানি তেল শোধনাগার (রিফাইনারি) গড়ে না ওঠায় আক্ষেপ প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রে...
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এক সরকারি সফরে গতকাল শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর