শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুই হত্যা মামলা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১১:৪৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে ইমন ও রাকিব নামের দুই যুবককে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৩ জনের বিরুদ্ধে আরো দুটি মামলা করা হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলা দুটির আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে কোনো মামলা বা জিডি আছে কি না- সে বিষয়ে যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

ইমন হত্যা মামলায় শেখ হাসিনা, শেখ রেহানাসহ ১০৭ জনকে আসামি করে মামলা করেছেন ইমনের মা জোসনা। অন্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন-অর-রশীদ ও বিপ্লব কুমার সরকার।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুরে রায়েরবাগ ফুট ওভারব্রিজের নিচে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে ইমনের মাথায় গুলি লাগে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


 
অন্যদিকে রাকিব হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করেছেন রাকিবের মা কহিনূর বেগম। অন্য আসামিদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল, মশিউর রহমান সজল, হারুনর রশীদ মুন্না, আবু আহমেদ মন্নাফী ও কামরুল হাসান রিপন।

মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালী টোলপ্লাজার সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ গুলি চালায়। সেখানে গুলিবিদ্ধ হয়ে রাকিব মারা যান।

এআর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর