দুর্গাপূজার ছুটি একদিন বাড়ছে

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১২:১৮ পিএম

এবার দুর্গপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সকালে ঢাকাশ্বেরী মন্দির পরির্দশন শেষে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। 

মাহফুজ আলম বলেন, মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ছুটি ঘোষণা করা হবে। 

তিনি বলেন, অনেকদিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য। তারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন। এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র-শনিবার পড়েছে। তাই আমরা চিন্তা করেছি এবার একদিন ছুটি বাড়িয়ে দেব। যাতে তারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য।

মাহফুজ বলেন, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দুরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। তবে এ বিষয়ে সরকার সর্তক আছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বৌদ্ধ সম্প্রদায় কঠিন চীবর দান অনুষ্ঠানও যেন নির্বিঘ্নে করতে পারে, সেটির ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম।

একাত্তর/এসি
কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা। বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সব মন্দিরেই সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 
মহালয়া থেকে ক্ষণগণনার অপেক্ষা ফুরালো। বেলতলায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাষষ্ঠীর। রোববার (২৮ সেপ্টেম্বর) এর মধ্য দিয়েই শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পাঁচ দিনব্যাপী শারদীয়...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়াদি নিবিড় পরিবীক্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর