কম খরচে জাহাজে চড়ে হজে যাবেন যাত্রীরা: ধর্ম উপদেষ্টা

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১১:২১ এএম

দেশের মানুষ যাতে কম খরচে হজে যেতে পারেন, সে ব্যাপারে অন্তর্বর্তী সরকার করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ. ফ. ম খালিদ হোসেন। তিনি বলেন, এ জন্য আমাদের চেষ্টার কোনো কমতি নেই। স্বাধীনতার আগে ও পরে এদেশের মানুষ জাহাজে করে হজে যেতেন। এই উদ্যোগ নিতে আমারও চেষ্টা করছে। এতে সৌদি সরকারের ও সম্মতি আছে। ইতিমধ্যে জাহাজ কোম্পানির মালিকদের সঙ্গে কথা হয়েছে।

মঙ্গলবার রাতে মাদারীপুরের শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় সীরাতুন্নবী মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

পরীক্ষামূলকভাবে জাহাজে করে হজে পাঠানোর আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই বছর আমরা জাহাজে পাঠাতে পারি কি না সেই চেষ্টা করবো। অন্তত আমরা একটা ডোর অপেন করে দিতে চাই। এ দেশের মানুষ যাতে কম খরচে হজে করতে পারে।

হাজীদের সার্বিক সহযোগিতার বিষয়ে সৌদি সরকার আন্তরিক রয়েছে জানিয়ে তিনি বলেন, আমার আপাতত দুটি প্যাকেজ চালু করবো। স্বল্প খরচে কাবা শরীফ এবং মদিনা শরীফ থেকে এক কিলোমিটারের মধ্যে এবং আরেকটা একটু দূরে। হাজিরা পায়ে হেঁটেও যেন আসতে পারে। তাছাড়া বাংলাদেশ বিমানে খরচ বেশি। আমরা তাদের সাথে আলোচনা করছি, যাতে খরচ কমানো যায়। আমরা আশাবাদী, হজ প্যাকেজগুলো সাশ্রয়ী করতে পারবো।

কওমী মাদ্রাসার সনদকে কীভাবে কার্যকর করা যায় সে বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, কওমী মাদরাসা থেকে পাওয়া সনদ বিগত সরকার এমএ (মাস্টার্স) মান দিয়েছে। এবার আমরা যেটা করবো, মাদ্রাসার হুজুরদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এই সনদ কোন কোন ফিল্ডে কাজে লাগানো যায়, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন জায়গায় আমরা যদি তাদের ঢুকাতে পারি,তাহলে কওমী মাদ্রাসার সনদ পাওয়া আলেমগণ তাদের খেদমত করতে পারবেন।

দুর্গাপূজা সম্পর্কে তিনি বলেন, ইতিমধ্যে দুর্গাপূজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর আমরা পূজার জন্য চার কোটি টাকা বরাদ্দ দিয়েছি। মন্দির, মণ্ডপ এবং অস্বচ্ছল মন্ডপে এই অর্থ যাচ্ছে। আইন শৃঙ্খলা নিয়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিটিং করেছি। 

একাত্তর/এসি
আগামী ২০২৭ সালের হজ গমনেচ্ছুদের নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। নির্ধারিত এই সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক...
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।
শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আটক হওয়া কুষ্টিয়ার দৌলতপুরের স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালন সরকারের নির্বাহী নির্দেশে মুক্তি পেয়ে সসম্মানে নিজের বাড়ি ফিরেছেন।
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
চাঁদাবাজি বন্ধ না হলে দেশে আবারও ভয়ঙ্কর রূপে ‘জুলাই’ নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর সংরক্ষিত সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমদে মিষ্টি।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর পৌনে দুইটার দিকে সংসদ ভবনে এসে তিনি পদত্যাগপত্র জমা দেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর