বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী আমিরাত

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পিএম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল হামৌদি বলেছেন, বাংলাদেশের লজিস্টিক, বন্দর, বিমান ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আমিরাতের শীর্ষ সংস্থাগুলো আগ্রহী।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আদালতে দোষী সাব্যস্ত ও সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে মুক্তি দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

রাষ্ট্রদূত আল-হামুদি ‘দেশের সংকটময় সময়ে’ বাংলাদেশের প্রতি তার সরকারের সমর্থন ব্যক্ত করেছেন। 

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত অন্তর্বর্তী সরকার এবং তার ব্যবসা-প্রতিষ্ঠান নীতি এবং সংস্কার এজেন্ডার পাশে থাকবে।

বিশ্বের অন্যতম বড় বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ড এবং আবুধাবি বন্দর বিশ্বের কাছে দেশের রফতানি প্রতিযোগিতা বাড়াতে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি। 

আমিরাতের রাষ্ট্রদূত বলেন, সংযুক্ত আরব আমিরাতের আরেকটি শীর্ষ সংস্থা মাসদারও ভাসমান সৌর প্রকল্পসহ পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিনিয়োগ করতেও আগ্রহী।

এ সময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, তার গভর্নর ইতোমধ্যেই ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন করেছেন। আরব আমিরাত থেকে আরও বিনিয়োগ এলে আমরা কুশি হবো। 

আরবিএস
নোবেল বিজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অব্যাহত হয়রানি, হেনস্তা, অনলাইন অপপ্রচার এবং তাঁকে কেন্দ্র করে চলা নানা হুমকি ও টার্গেটেড আক্রমণের তীব্র...
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক লজিস্টিকস...
দীর্ঘদিনের কর বিরোধের জের ধরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর