জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম

সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্রের পুরাতন ৭ নম্বর কূপে নতুন করে পাওয়া গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে আজ। প্রতিদিন ৮০ লাখ ঘনফুট নতুন করে যুক্ত হচ্ছে। মজুদ রয়েছে ৯৪ বিলিয়ন ঘনফুট গ্যাস। উত্তোলন করা যাবে ১৫ থেকে ২০ বছর।

সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তাদের দেয়া তথ্য মতে, এই কূপটি ১৯৮৬ সালে দেশের প্রথম তেল কূপ ছিল। ১৯৯৪ সাল পর্যন্ত এই কূপ থেকে ৫ লাখ ৬১ ব্যারেল তেল উৎপাদনের পর বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০০৫ সালে আবারো ওয়ার্ক ওভারের মাধ্যমে এই কূপের অন্য একটি স্তর থেকে গ্যাস উত্তোলন করা হয়।

২০২৪ সালের জুন পর্যন্ত এই কূপ থেকে প্রায় ৩১ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পর আবারও বন্ধ হয়ে যায়। পরে পরীক্ষা নীরিক্ষা শেষে আবারও ওয়ার্ক ওভারের সিদ্ধান্ত নেয় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। সফলতাও আসে। মাত্র ৭০ কোটি টাকা ব্যয়ে এই বন্ধ কূপের দুটি স্তরে ২২ অক্টোবর নতুন করে গ্যাসের সন্ধান মেলে। প্রাথমিক তথ্য মতে, প্রায় ৯৪ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানা যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১৮ হাজার কোটি টাকা।

এআর
হবিগঞ্জের রশিদপুর গ্যাসক্ষেত্রের দুটি কূপ থেকে আরো ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এই গ্যাসক্ষেত্রের ৯ নম্বর কূপের একটি পাইপ লাইন ও দুই নম্বর কূপের সংস্কার করে এই গ্যাস মিলেছে।
ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজিতে রূপান্তর করে ঢাকা ও আশপাশের শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে।
শিগগিরই প্রাকৃতিক গ্যাস নিয়ে একটি বড় সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশ। নতুন আরেকটি গ্যাসক্ষেত্র আবিস্কারের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাপেক্স। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া বাকি। যা শিগগিরই দেয়া হবে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর