‘ইজতেমা দুই পর্বেই, আসতে পারবে না সাদ ও তার পন্থিরা’

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৬:০২ পিএম

বিশ্ব ইজতেমার ব্যাপারে ওলামা-মাশায়েখরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারীদের পক্ষে মাওলানা মাহফুজুল হক। তিনি বলেন, এবারও দুই পর্বে ইজতেমা হবে। কিন্তু সাদপন্থিরা তাতে অংশ নিতে পারবেন না। এমনকি মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখ বাংলাদেশের ডাকা ইসলামি মহাসম্মেলনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এসব কথা বলেন। 

তাবলীগ জামায়াতের একপক্ষের এই নেতা নেতারা বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে। আমরা কোনোভাবেই সেটি হতে দেবো না। তাদের সমস্ত ষড়যন্ত্র যেকোনো মূল্যে আমরা ব্যর্থ করে দেবো।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো। আপনাদের মনে রাখতে হবে, ছাত্রজনতার আন্দোলনে অনেক ওলামায়ে কেরাম শাহাদাতবরণ করেছেন। আমরা শাপলা চত্বরে জীবন দিয়েছি। আওয়ামী জালিম সরকারের অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি।

তিনি আরও বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে আজকের সম্মেলন থেকে ওলামায় কেরামের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হবে, সরকারকে সেই নির্দেশনা মানতে হবে। এর বাইরে কারও সিদ্ধান্ত তৌহিদী জনতা মেনে নেবে না।

এ সময় মাওলানা আব্দুল হামিদ (পীর মধুপুর) বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে সরকার দুই পক্ষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চাইছে। আমি বলবো- কিসের পরামর্শ, এই সম্মেলন থেকে যে সিদ্ধান্ত আসবে, সরকারকে এটাই বাস্তবায়ন করতে হবে। ভিন্ন কোনো চিন্তা করলে পরিস্থিতি ভয়াবহ হবে।

ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যায় আলেম–ওলামা জড়ো হন। মঙ্গলবার সকাল ৯টা থেকে এ সম্মেলন শুরু হয়। শেষ হয় বেলা সোয়া একটার দিকে।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী বছরের ৩১ জানুয়ারি এবং ১, ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি করার ঘোষণা দেওয়া হয়েছে মহাসম্মেলন থেকে।

এর আগে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এর প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে সাত ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মুসলিম সম্প্রদায়ের বৃহৎ এই ধর্মীয় সমাবেশ।

 

একাত্তর/এসি
আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
পাকিস্তানি মওলানা খোরশেদের আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ পাড়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের দ্বিতীয় দিনের ইবাদত শুরু করেছেন মুসল্লিরা। 
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দুই ধাপে লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার নাজাম অনুষ্ঠিত হয়েছে। 
টঙ্গীর তুরাগ তীরে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মুসল্লির অংশগ্রহণে মুখর টঙ্গীর তুরাগ পাড়। শুক্রবার (৩১ জানুয়ারি) ফজরের পর থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর